শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

রাঙামাটিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু; মধ্যরাতে অফিস ঘেরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙামাটি শহরে বিদ্যুৎ বিভাগের একটি খুঁটি স্থানান্তরের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শহরের ভেদভেদী এলাকায় বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন।

তাদের অভিযোগ, বিদ্যুৎ বন্ধ রেখে কাজ করার কথা থাকলেও বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ চালু রাখার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ, শুক্রবার সকালে শহরের দেবাশীষনগর এলাকায় বিদ্যুৎ বিভাগের খুঁটি স্থানান্তরের কাজে অংশ নেয় শহরের মোল্লাপাড়া এলাকার মো. বাপ্পী (২৫)। সঞ্চালন লাইনের সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক তাকে প্রথমে রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। চট্টগ্রামে নেয়ার পর সন্ধ্যায় তিনি মারা যান।

জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ রাঙামাটি আনা হলে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে এবং বিদ্যুৎ অফিস ঘেরাও করে। এ সময় এলাকাবাসী নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নানা স্লোগান দেন। পরে মধ্যরাতে প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে ফিরে যান তারা।

তবে এ ঘটনার প্রতিবাদে শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহরে মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারী মো. হানিফ বলেন, বিদ্যুৎ বিভাগ কাজের কথা বলে তারে নিয়ে গেল, কিন্তু সে লাইনের ওপর থাকা অবস্থায় কেনো লাইন চালু করল? বিদ্যুৎ বিভাগ ঘোষণা দিয়েছে, বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে। কিন্তু দুপুর ১২টায় কেনো লাইনে বিদ্যুৎ চালু করল? এ মৃত্যুর দায় পিডিবির নির্বাহী প্রকৌশলী এড়াতে পারেন না।

রাঙামাটি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার জানিয়েছেন, দেবাশীষনগর এলাকায় আমাদের বিদ্যুৎ বিভাগের কাজ করার সময় ঠিকাদারের একজন শ্রমিক লাইফলাইন স্পর্শ করায় দুর্ঘটনার কবলে পড়েন। খবর পেয়ে আমরা দ্রুত তাকে প্রথমে রাঙামাটি ও পরে চট্টগ্রামে পাঠালে তার মৃত্যু হয়। এটি একটি দুর্ঘটনা, এর জন্য বিদ্যুৎ বিভাগ দায়ী নয়। তবুও বিক্ষুব্ধদের পক্ষ থেকে আলোচনার জন্য প্রতিনিধিরা এসেছেন। আমরাও তাদের যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দিয়