ইয়াহইয়া বিন আবু বকর: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় মানব নিধন ও ধ্বংসযজ্ঞের মহাতাণ্ডব চলছে। বিশ্বের সবচে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত দেশ হলো সিরিয়া। অবশ্য দেশটিকে বিশ্বের সবচে বড়ো ধ্বংসনগরী বলাই শ্রেয়। ২০১১ সালের মার্চ মাসের মাঝামাঝিতে স্বৈরশাসক বাশার আল আসাদের বিরুদ্ধে দেশটির জনগণ শান্তিমূলক বিক্ষোভ করার পর থেকেই জনগনের বিরুদ্ধে দমন, পীড়ন, হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের সূচনা হয়। ফলে দেশটির নিপীড়িত জনগণ জুলুমের বিরুদ্ধে রুখে দাড়াতে বাধ্য হয়।
যেভাবে এই গৃহযুদ্ধের সূচনা: গৃহযুদ্ধের সূচনাটা জানতে হলে একটু পিছনের দিকে যেতে হয়। ১৯২৪ সালে সিরিয়া উসমানী খিলাফত থেকে আলাদা হওয়ার অল্পকিছু দিন পরেই ফ্রান্স সিরিয়া দখল করে নিয়েছিল। সিরিয়াতে সুন্নী ছিলো মোট জনসংখ্যার ৭৪ শতাংশ। শিয়া ১২শতাংশ। খ্রিস্টান ১০শতাংশ। কিন্তু বিস্ময়করভাবে দেশের সুন্নী জনগোষ্ঠীকে বাদ দিয়ে একেবারে সংখ্যালঘু শিয়া আলাবী সম্প্রদায়ের সাথে ফরাসীদের সখ্যতা গড়ে উঠে। তাদের দিয়েই তারা সিরিয়ার জাতীয় সেনাবাহিনী গঠন করে। পাশাপাশি দেশের বিভিন্ন উচ্চ ও সরকারী পদে শিয়াদের নিয়ে আসে। পরবর্তীতে এদের হাতেই দেশের ক্ষমতা ছেড়ে দিয়ে ফরাসিরা চলে যায়। এরপর শিয়া সম্প্রদায় ক্ষমতায় চেপে বসে। আল আসাদ ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত শাসন করে মৃত্যুবরণ করার পর তার ছেলে বাশার আল আসাদ ক্ষমতায় আসে। ২০১৮ সালে তার ক্ষমতারোহণের দেড় যুগ পূর্ণ হয়েছে।
সে ক্ষমতায় আরোহণের পর থেকে নিয়ে তার বাপের মতো সুন্নি মুসলিমদের সর্বদা জুলুম নির্যাতনের মাধ্যমে কোনঠাসা করে রাখতো। তার এই জুলুম থেকে মুক্তি পেতেই ২০১১ সালে মার্চের মাঝামাঝিতে সিরিয়ার মানুষ শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে। কিন্ত বাশার আলআসাদ নিরস্ত্র জনগণের বিরুদ্ধে ট্যাংক বাহিনী পাঠিয়ে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। সেদিন থেকেই ভয়াবহ এই গৃহযুদ্ধের সূত্রপাত ঘটে। তবে নিপীড়িত জনগণ ও আসাদ বাহিনী ত্যাগ করা সু্ন্নি যোদ্ধারা জুলুমের বিরুদ্ধে মজবুতভাবে রুখে দাড়ায়। ফলে মাত্র কয়েকবছরের মধ্যে তারা দেশের প্রায় ৭০ শতাংশ দখলে নিয়ে ফেলেছিলো। কিন্ত পরবর্তীতে রাশিয়া এসে এ যুদ্ধের আগুনে ঘি ঢেলে দেয়, ফলে এ যুদ্ধ ভয়াবহ রুপ নেয়।
রাশিয়া, ইরান ও লেবাননের সামরিক শিয়াগোষ্ঠী হিজবুল্লার সহযোগিতায় বাশার আল আসাদ বিজিত অঞ্চলগুলো একে একে প্রায় সব পুনরুদ্ধারে সক্ষম হয়। আর তখন থেকে জনগনের বিরুদ্ধে ব্যাপকভাবে নৃসংসতা, হত্যা ও ধ্বংসযজ্ঞের লোমহর্ষক এক নতুন ইতিহাসের সূচনা হয়।
আলজাজিরার তথ্যানুসারে অভিশপ্ত এই যুদ্ধের শুরু থেকে নিয়ে ২০২০ সাল পর্যন্ত ৫লাখ à