রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন

কানাডায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ; ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কানাডার ম্যানিটোবায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ম্যানিটোবা ইসলামিক এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন।

নিহতরা হলেন- আদিত্য নোমান, আরানুর আসাদ চৌধুরী ও রসুল বাঁধন। তাদের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে। তিনজনই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

বাংলাদেশি কমিউনিটির আবদুল বাতেন জানান, নিহত ৩ ছাত্র ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছ্বটা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন তারা। কমিউনিটিতে তারা জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য ব্যাপক পরিচিত ছিলেন।

ম্যানিটোবা ইসলামিক অ্যাসোসিয়েশন নিহতদের সকল প্রকার সাহায্য করার কথা জানিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ