বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

আফগানের চার ভাগের তিন ভাগ দখলে নিলো তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর: মস্কো আলোচনা শুরু করতে তালবাহানা করায় আফগানের ৪ ভাগের তিন ভাগ দখলে নিল তালেবান। আফগান বিষয়ক রাশিয়ার রাষ্ট্রপতির বিশেষ দূত ‘দামির কাবুলভ’ বলেন, তালেবানদের সাথে অলোচনায় বসতে আফগান সরকারের তালবাহানা ও দিধা-দ্বন্দ করায় দেশটির চার ভাগের তিন ভাগই নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে তালেবান সেনারা।

গত মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি স্পুটনিক সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাতকারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় এশিয়া বিভাগের প্রধান হিসাবে থাকা ‘দামির কাবুলভ’ এই তথ্যগুলো জানায়।

তিনি বলেন, কাবুল প্রশাসন তালেবানদের ইচ্ছা থাকা সত্তেও আলোচনা শুরু করতে বিলম্ব করেছিল ও দিধা-দ্বন্দে ভুগছিলো। তারা যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের অপেক্ষায় ছিলো যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক তালেবানদের সাথে এই চুক্তি তারা কোন দৃষ্টিতে দেখে। নতুন প্রশাসনের আচরণ অন্যরকম হবে এই ভেবে তারা অপেক্ষা করেছিল ও তাদের ইশারার অপেক্ষায় ছিলো। এরই মধ্যে ঘোষণা এলো যে, বাইডেন প্রশাসন কাতারের রাজধানী দোহায় স্বাক্ষরিত চুক্তিটি পুনর্বিবেচনা ও পর্যালোচনা করবে। ফলে তালেবানদের সাথে প্রকৃত আলোচনার সূচনায় বিলম্বের কারণে যা হবার তাই হলো। তালেবানরা এ সুযোগ কাজে লাগিয়ে দেশটির বেশিরভাগ অঞ্চলে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। আফগানিস্তান ভূখণ্ডের চার ভাগের তিন ভাগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলে।

তিনি আরো জানান, রাজধানী কাবুলের পাশের অঞ্চলগুলোও তালেবান নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এখন আর লাভ কোথায় আলোচনার টেবিলে বসে? যা হবার তা হয়েছে। কাবুল প্রশাসনের বিলম্বের ফলে এমনটি ঘটেছে। তালেবান তাদের আলোচনার সক্ষমতা জোরদার করেছে। সূত্র: আরব টুডে এবং এ্যারাবিক আরটি ডট কম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ