বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলা, আহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে মন্ত্রী ছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও ১৩ নেতাকর্মী।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফরমে এ ঘটনা ঘটে।

জেলা পুলিশ জানিয়েছে, বোমা হামলায় গুরুতর আহত মন্ত্রীকে প্রথমে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান তার অবস্থার অবনতি হলে পরে তাকে কলকাতায় স্থানান্তর করা হয়।

রাতেই তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মন্ত্রীর হাতে-পায়ে গুরুতর আঘাত লেগেছে। তবে তার অবস্থা স্থিতিশীল।

পুলিশ জানিয়েছে, কলকাতায় আসবেন বলে বুধবার রাতে রওনা দিয়েছিলেন জাকির। গাড়ি থেকে নেমে হেঁটে তিনি ২ নম্বর প্ল্যাটফর্মে যান। সেই সময় জাকিরকে ঘিরে ছিলেন দলীয় কর্মী, সমর্থক এবং অনুগামীরা। হঠাৎ শক্তিশালী বিস্ফোরণ কেঁপে উঠে আশপাশ।

মন্ত্রী জাকিরের ওপর এ হামলার তীব্র নিন্দা করেছেন জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের, প্রদেশ কংগ্রেস সভাপতি ও বহরমপুরের এমপি অধীর চৌধুরী।

মুর্শিদাবাদের এ ঘটনাকে বাংলার রাজনীতিতে ‘কালো দিন’ বলে টুইট করেছেন রাজ্যের আরেক মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজনীতিতে হিংসার কোনো জায়গা নেই বলেও তিনি মন্তব্য করেন। জাকিরের দ্রুত আরোগ্য কামনা করেছেন ফিরহাদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ