বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম

এক সপ্তাহে করোনা সংক্রমণ কমেছে ১৬ শতাংশ: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারির প্রকোপ কমতে শুরু করেছে। গত সপ্তাহে এ ভাইরাস সংক্রমণের হার ১৬ শতাংশ কমেছে। গত মঙ্গলবার রাতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

গত রোববার থেকে পূর্ববর্তী এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে ডব্লিউএইচও জানিয়েছে, গত সপ্তাহে মৃত্যুর হারও ১০ শতাংশ কমেছে। এ সময়ের ব্যবধানে মারা গেছেন ৮১ হাজার এবং আক্রান্ত হয়েছেন প্রায় ২৭ লাখ মানুষ।

ডব্লিউএইচও আরও জানায়, বিশ্বের ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচটিতে করোনার সংক্রমণ কমেছে। এর মধ্যে আফ্রিকায় ২০ শতাংশ, পশ্চিম প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে ২০ শতাংশ, ইউরোপে ১৮ শতাংশ, আমেরিকায় ১৬ শতাংশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৩ শতাংশ সংক্রমণ কমেছে।

তবে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে করোনার সংক্রমণ ৭ শতাংশ বেড়েছে বলে জানায় সংস্থাটি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বুধবার মধ্যরাত পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৯৭ লাখ ২৯ হাজার ৫৭৯ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৪ লাখ ২৪ হাজার ৮৯৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ