শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

লিগ্যাল নোটিশ বিষয়ে যা বললেন হেফাজত নেতা রফিকুল ইসলাম মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মদিনা ইউনিভাির্সিটিতে না পড়ে নামের শেষে মাদানী ব্যবহার করতেন শারীরিক আকৃতিতে ছোটো বক্তা মাওলানা রফিকুল ইসলাম নেত্রকোনা। এ বিষয়টি হুবহু মিলে যায় এক হেফাজত নেতার সাথে। তার নামও মাওলানা রফিকুল ইসলাম মাদানী। সম্প্রতি তিনি বক্তা রফিককে তার নামের লকব পরিবর্তনে এক লিগ্যাল নোটিশ প্রদান করেছেন। গতকাল এ বিষয়টি গণমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় এক ভিডিও বার্তায় এ বিষয়টি পরিস্কার করেছেন হেফাজত নেতা মাওলানা রফিকুলি ইসলাম মাদানী। তিনি বলেন, যে কেউ নামের শেষে ‘মাদানী’ শব্দ ব্যবহার করতে পারে। কিন্তু নামের পূর্ণ মিল এটা সাধারণত হয়না। আমার নামের সাথে শিশু বক্তার নামের পূর্ণ মিল হওয়ায় আমি বিব্রতবোধ করি।

তিনি বলেন, আমার নামের সাথে দীর্ঘ ২৫-৩০ বছর যাবত মাদানী শব্দ ব্যবহৃত হয়ে আসছে। আপনারা জানেন ইতিমধ্যে আমার অনেকগুলো বই মার্কেটে প্রকাশিত হয়েছে। আজ থেকে ২০ বছর যাবত এই বইগুলো মার্কেটে চলছে। সমস্ত বইগুলোতে আমার নাম মাওলানা রফিকুল ইসলাম মাদানী হিসেবেই লিপিবদ্ধ আছে। আমি অনেক বছর যাবৎ মদিনায় অবস্থান করছি। মদীনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। সে সুবাদে আমার নামের শেষে মাওলানা রফিকুল ইসলাম মাদানী শব্দটি যুক্ত হয়েছে। গত বিশ বছর যাবত এভাবেই চলছে। সারা বাংলাদেশে অনেকেই আমাকে এ নামে চেনে। আলহামদুলিল্লাহ আমার পরিচিতি বিশ্বজুড়ে। বিভিন্ন জায়গায় রফিকুল ইসলাম মাদানী নামেই আমাকে চেনে।

কিন্তু ইদানিং আমি লক্ষ করেছি, একজন মাওলানা সাহেব; যার নাম কিছুদিন শিশু বক্তা! কিছুদিন নেত্রকোনা! শেষে দেখা গেল উনার নামের শেষে মাওলানা রফিকুল ইসলাম মাদানী সংযুক্ত করেছেন। আসলে ‘মাদানী’ শব্দটা যে কেউ ব্যবহার করতে পারেন। এটা নিয়ে কোন আপত্তি নেই। কিন্তু এই যে নামের পূর্ণমিল; ‘মাওলানা রফিকুল ইসলাম মাদানী’! এতে আমি বিব্রতবোধ করি।

তাছাড়া আমার কাছে অনেক খবর আসছে যে, আমার প্রকাশিত বইসমূহ অনেকেই ওই শিশু বক্তার নামে প্রচার করছে। আর আমি থাকি সৌদি আরবের মদিনা মুনাওয়ারায়। এখানে থাকা অবস্থায় বাংলাদেশের বিভিন্ন ওয়াজ মাহফিলে আমার নামের সাথে সংযুক্তি রেখে মাওলানা রফিকুল ইসলাম মাদানী লিখে প্রচার করাতে অনেকেই ধোকার মাঝে পড়ে যায়। অনেকে আমাকে প্রশ্ন করে যে, আপনি দেশে এসেছেন; অথচ আপনার সাথে আমি দেখা করতে পারছিনা। কোথায় দেখা করবো? আসলে আমি তো তখনও মদীনা মুনাওয়