রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

লালবাগ মাদরাসায় সব ধরণের রাজনীতি নিষিদ্ধ করলো মজলিসে শূরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: রাজধানীর ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসায় সব ধরণের রাজনীতি নিষিদ্ধ করেছে মজলিসে শূরা। গত রোববার ১৪ ফেব্রুয়ারি মজলিসে শূরার বৈঠক শেষে এ ঘোষণা দেন কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জুবায়ের আহমদ এক মুঠোফোন আলাপে আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, গত রোববার সকাল ৯ টায় মাদরাসার উদ্ভূত পরিস্থিতির কারণে এক মজলিসে শূরার বৈঠকেআহবান করা হয়। এ মজলিসে সর্বসম্মতিক্রমে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। একটি হলো, লালবাগ মাদরাসায় কোনো ধরনের রাজনীতি করা যাবে না।

দ্বিতীয়টি হলো, মাদরাসায় যেহেতু পূর্ব থেকে ইসলামী ঐক্যজোটের রাজনীতি চলে আসছে। তাই যারা এ দলের রাজনীতির সাথে জড়িত তাদের জন্য চলতি বছরের আরবি শাওয়াল মাসের ১ তারিখ পর্যন্ত ইখতিয়ার দেওয়া হয়েছে। চাইলে তিনি রাজনীতি করতে পারবেন। যদি রাজনীতি করেন তাহলে মাদরাসা থেকে অব্যাহতি নিতে হবে। আর যদি চান তাহলে মাদরাসায় থাকতে পারবেন। তবে এর জন্য তাকে রাজনীতি থেকে অব্যাহতি নিতে হবে।

তিনি জানান, এ আল্টিমেটাম শুধু মুফতি ফয়জুল্লাহকে দেওয়া হয়নি। বরং যারাই রাজনীতির সাথে জড়িত তাদের প্রত্যেককে এ আল্টিমেটাম দেওয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি কিছু অভ্যান্তরীণ বিষয়কে কেন্দ্র করে লালবাগ মাদরাসায় ছাত্র-উস্তাদদের মাঝে চরম অস্থিরতা বিরাজ করছে। এছাড়া দীর্ঘদিন যাবত মাদরাসার একজন সিনিয়র শিক্ষকের সাথে অন্যান্য শিক্ষকদের বনিবনা হচ্ছিল না। তাই কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

পরবর্তীতে আসছে... লালবাগ মাদরাসায় রাজনীতি নিষিদ্ধ ও নিষিদ্ধের কারণ: শীর্ষ আলেমদের প্রতিক্রিয়া

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ