শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

নিক্সন ভাই; আপনাকে অনেক আগে থেকেই মুহাব্বত করি: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন
স্পেশাল করেসপন্ডেন্ট

একাধিকবার ব্যক্তিগত আক্রমণের পরেও ফরিদপুরের ৪-আসনের এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরীকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হক। নিক্সন চৌধুরীকে সম্মোধন করে তিনি বলেছেন, নিক্সন ভাই! আপনাকে অনেক আগে থেকেই মুহাব্বত করি। আপনাদের প্রতি আমাদের বিরোধ নাই; বরং বন্ধুত্বের হাত অগ্রসরমান।

গতকাল সোমবার (১৫ ফ্রেব্রুয়ারি) বৃহত্তর ফরিদপুর কওমি উলামা পরিষদ আয়োজিত ইসলামি মহাসম্মেলনে বক্তৃতাকালে মাওলানা মুহাম্মদ মামুনুল হক এ মন্তব্য করেন। এসময় তিনি আগামীতে নিক্সন চৌধুরীর বাড়িতে দাওয়াত গ্রহণের আশাবাদও ব্যক্ত করেছেন।

মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, একটা সময় মানুষ তাকে অনেক ভালবাসতো কিন্তু কেন যে তিনি এ কাজটা (মামুনুল হক এবং ভাস্কর্যবিরোধী আলেমদের সমালোচনা) করতে গেলেন। আমি মনে করি, আলেমদের বিরুদ্ধে কথা বলাটা তার ‘স্লিপ অব টাং’ (মুখ ফসকে বের হওয়া) হয়েছে। আশাকরি, তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নিবেন। কেননা, আমরা আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই।

এমডব্লিউ/