শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

করোনা সতর্কতায় ফের নিষেধাজ্ঞা বাড়ালো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আরও ২০ দিন নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে সৌদি আরবে। সরকার নির্দেশ দিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালীন যেকোনো জনসমাগম, অনুষ্ঠান, বিনোদন চর্চা এবং দাওয়াত অনুষ্ঠান নিষেধ থাকবে।

সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার সময় বাড়ানোর ব্যাপারে জনগণকে জানায়। গতকাল রোববার রাত ১০টা থেকে এ নিষেধাজ্ঞার সময় শুরু হয়েছে।

সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, করোনাভাইরাসে শনাক্তের হার বৃদ্ধি পাওয়ার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিষেধাজ্ঞার সময়ে করোনা প্রতিরোধে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

সেগুলো হলো-

এক- যেকোনো সামাজিক অনুষ্ঠান বা জনসমাগমে ২০ জনের বেশি মানুষ জড়ো হতে পারবেন না, বা অংশ নিতে পারবেন না।
দুই- সকল পাবলিক অনুষ্ঠান বা বিনোদন কেন্দ্র বন্ধ রাখা হবে।
তিন- সিনেমা হল, ইনডোর বিনোদন কেন্দ্র, বিভিন্ন খেলাধুলার কেন্দ্র, জিম, ইত্যাদি এই নিষেধাজ্ঞা চলাকালীন বন্ধ থাকবে।
চার- সব রেস্টুরেন্ট এবং ক্যাফেতে বসে খাবার খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে, রেস্টুরেন্টে বা ক্যাফেতে ভিড় না করে পার্সেল বা টেক-অ্যাওয়ে নেওয়া যাবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করলে তাকে জরিমানা করা হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ