বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম

পুলিশ এখন সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ পুলিশ এখন সব ধরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ডিএমপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এসময় জঙ্গিবাদ দমনে পুলিশ যে দক্ষতা দেখিয়েছে বিশ্বব্যাপি তা প্রশংসিত হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, পুরোনো ধ্যান ধারণা ভুলে দায়িত্বরত পুলিশ সদস্যদের আধুনিক ও মানবিক হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। আর পুলিশের সব সদস্যকে অবশ্যই সৎ ও স্বচ্ছ হতে হবে।

এছাড়া দুর্নীতির সাথে এই বাহিনীর কোন সম্পর্ক থাকবে না। দুর্নীতিবাজদের জায়গা এই বাহিনীতে হবে না বলেও জানান আইজিপি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ