শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

মসজিদ-মাদরাসা ভেঙে শপিংমল করার ঘোষণা; মেয়র আইভীকে আলেমদের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদ ভেঙে শপিং মল ও মাদরাসা উচ্ছেদ করে পার্ক করার অভিযোগ এনে মেয়র আইভীর বিরুদ্ধে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ ওলামা পরিষদ।

শুক্রবার জুমার নামাজের পর শহরের চাষাড়া এলাকার বাগে জান্নাত মসজিদের সামনে কয়েক হাজার মুসল্লি ও শত শত আলেম-ওলামা এই সমাবেশে উপস্থিত ছিলেন।

মুসল্লিদের অভিযোগ সিটি কর্পোরেশনের মেয়র আইভী প্রায় অর্ধশত বছরের প্রাচীন বাগে জান্নাত মসজিদ ও মাদরাসা ভেঙে ফেলতে চিঠি দিয়েছেন।

এদিকে সমাবেশ থেকে সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন নারায়ণগঞ্জ ওলামা পরিষদের প্রায় অর্ধশত ওলামা।

তারা এ সময় শহরের কয়েকটি মসজিদ ও মাদরাসা দখল ও ভাঙার প্রতিবাদ জানিয়ে মেয়র আইভীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সভাপতি মুফতি ফেরদাউসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদানীনগর মাদরাসা মোহতামিম ও নারায়ণগঞ্জ হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মুফতি বশীরউল্লাহ।

সমাবেশে মুফতি বশীরউল্লাহ বলেন, ফতুল্লার মাসদাইর সিটি কবরস্থানের বহু পুরানো একটি মাদরাসা ২ বছর আগেই মেয়র আইভী উচ্ছেদ করে দিয়েছেন। কিন্তু কথা দিয়েও সেই মাদরাসা আজও করে দেওয়া হয়নি। শহরের বাগে জান্নাত মসজিদ সংলগ্ন মাদরাসা উচ্ছেদে চিঠি দিয়েছেন। এমনকি মেয়র আইভী নিজে এসেই মাদরাসাটি উচ্ছেদে কঠোর ভাষায় তাগিদ দিয়েছেন। তিনি মসিজদটি ভেঙে সেখানে বহুতল শপিং কমপ্লেক্স ও মাদরাসা ভেঙে পার্ক করতে চাচ্ছেন। অথচ তিনি পাশের রামকৃষ্ণ মিশনে প্রায় অর্ধ কোটি টাকা দিয়ে প্রধান ফটক বানিয়ে দিচ্ছেন, মাজারের জন্য সিটি কর্পোরেশনের জায়গা ছেড়ে দিচ্ছেন। আবার মন্দিরের সম্পত্তি গ্রাস করতে চাচ্ছেন। মেয়র আইভী এসব দ্বৈত নীতি আমাদের হৃদয়ে রক্তরক্ষণ করছে।

এ সময় উপস্থিত ওলামারা ফতোয়া চাইলে মুফতি বশীরউল্লাহ বলেন, কিতাবের পরিস্কার নির্দেশনা মতে একজন মুসলমান হয়ে মেয়র আইভী মন্দিরে গিয়ে সিদুর এটে প্রতীমার সামনে করোজোরে নমস্কার করে ও মাজারে কপাল ঠেকিয়ে শিরিক করেছেন, ইসলামের বিধান ভঙ্গ করেছেন। তাই মাননীয় মেয়র আইভী এখন মুসলমানের কাতারে নেই, তিনি একজন মুশরিকের কাজ করেছেন। তিনি মুসলমান হিসেবে নিজেকে দাবি করতে পারেন না। তার উচিত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পুনরায় কালেমা পাঠ করা অথবা ঘোষণা দিতে হবে তিনি কোন ধর্মে থাকবেন’।

সমাবেশে সà