বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ভ্যাকসিন নিলে কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই: সিডিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয়া কেউ করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই বলে জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি।

সিডিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যারা ভ্যাকসিনের পূর্ণ ডোজ সম্পন্ন করেছেন তারা কেউ কোভিড আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে না। তবে এই ১৪ দিনে করোনার কোনো লক্ষণ দেখা দেয় কিনা খেয়াল রাখতে হবে। লক্ষণ দেখা দিলে অবশ্যই কোয়ারেন্টাইনে যেতে হবে।

সিডিসি আরও বলেছে, কেউ কোয়ারেন্টাইনে না গেলে, তা হতে হবে ভ্যাকসিনের শেষ ডোজ নেয়ার ৩ মাসের মধ্যে।

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, করোনার নতুন ধরনের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরিতে প্রতিষ্ঠানটির আরও ৬ থেকে ৯ মাস সময় লাগতে পারে। আরও কয়েক মাস আগেই নতুন টিকার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফাইজার জানিয়েছে, তাদের তৈরি ভ্যাকসিনের দু’টি ডোজই নিয়েছে এমন ব্যক্তিদের শরীরে শক্তিশালী রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার প্রমাণ মিলেছে। ভাইরাসের গঠনে বড় পরিবর্তন না এলে ফাইজার-বায়োএনটেকের বর্তমান ভ্যাকসিন ভবিষ্যতেও কার্যকারিতা দেবে বলে আশা প্রতিষ্ঠানটির।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ