সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

‘সমাজকল্যাণ’ ইসলামের অন্যতম মিশন: মাওলানা ইউসুফ নূর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
স্পেশাল করেসপন্ডেন্ট

কাতার ধর্মমন্ত্রণালয়ের ইমাম ও খতিব এবং আল নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর বলেছেন,মানুষ সামাজিক জীব। আর ইসলাম স্বভাবধর্ম এবং সমাজকল্যাণের অন্যতম মিশন। তাই দুঃস্থ মানবতার সেবায় অংশগ্রহণ ব্যতিত পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব নয়।আল কুরআন ও রাসূল জীবন আমাদের এ শিক্ষাই দেয়।

আল নূর সমাজকল্যাণ বিভাগের কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ১০ ফেব্রুয়ারি দোহা জাদিদ র্নিউ জামান রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন আল নূর সমাজকল্যাণ বিভাগের সহযোগী পরিচালক প্রকৌশলী জাহেদুল ইসলাম, নির্বাহী সদস্য প্রকৌশলী এম এ মুকিতের উপস্থাপনায় এতে আলোচনায় অংশ নেন আল নূর গবেষণা ও প্রকাশনা পরিচালক অধ্যাপক আমিনুল হক, নির্বাহী সদস্য নিয়াজ মুর্শেদ, সেলিমুদ্দিন ও মাওলানা ইব্রাহিম।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম। আল নূর সমাজকল্যাণ বিভাগের পরিচালক পেয়ার মুহাম্মদের সুস্থতা কামনায় মুনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম রব্বানী।

আল নূর সেন্টারের সমাজকল্যাণমূলক কার্যক্রমের কথা উল্লেখ করে মাওলানা ইউসুফ নূর বলেন,আল নূর সেন্টার মুলত: একটি শিক্ষা ও সংস্কৃতিক প্রতিষ্ঠান হলেও শুধু ঈমানের দাবীতে আমরা সমাজসেবায় অংশগ্রহণ করি। আমাদের সেবা কার্যক্রম মুসলিম অমুসলিম সকলের জন্য উন্মুক্ত।

কর্মশালায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সমাজকল্যাণ বিভাগের কর্মসূচী ২০২১ ঘোষণা করা হয়। কর্মসূচীর মাঝে রয়েছে বেকার প্রবাসীদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ, শিক্ষাবৃত্তি,ইয়াতিম ও অসহায় পরিবারকে এককালীন ও মাসিক সাহায্য প্রদান, রোহিঙ্গাদের সহায়তাদান, শীতবস্র বিতরণ, নলকুপ স্থাপন ও রক্তদান প্রভৃতি।নে করেন?

-কেএল

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ