বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

মিয়ানমারের সামরিক নেতাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে সপ্তাহখানেক আগে সামরিক অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশ অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিয়ানমারের সামরিক নেতা, তাদের পরিবারের সদস্য এবং তাদের ব্যবসার ওপর নিষেধাজ্ঞা পড়তে যাচ্ছে এই পদক্ষেপের ফলে।

জানা গেছে, নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশ অনুমোদন হওয়ার ফলে যুক্তরাষ্ট্র থেকে মিয়ানমার সেনাবাহিনীর জন্য বিশাল অঙ্কের অনুদান বন্ধ হয়ে যাচ্ছে।

মিয়ানমারে শক্তিশালী রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের এবং মিয়ানমার সরকারের উপকারে আসার মতো মার্কিন 'সম্পদ' জব্দ রাখবে জো বাইডেন প্রশাসন।

জো বাইডেন বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনীকে আহ্বান করছি- শিগগিরই গণতান্ত্রিক রাজনৈতিক নেতা এবং কর্মীদের যেন মুক্তি দেয়।

তিনি বলেছেন, সামরিক বাহিনীকে অবশ্যই দখলে নেয়া ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং সে দেশের জনগণের গত ৮ নভেম্বরের নির্বাচনের রায়কে সম্মান জানাতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ