শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

মাওলানা জসিম উদ্দিনের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: আমীরে হেফাজত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব, ঢাকা লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও শূরা সদস্য মাওলানা জসিম উদ্দিনকে ছুরিকাঘাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমীরে হেফাজত, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আমীরে হেফাজত বলেন, প্রকাশ্যে একজন বয়োবৃদ্ধ মুহাদ্দিসকে ছুরিকাঘাতে রক্তাক্ত করার ঘটনা চরম উদ্বেগজনক। এ সন্ত্রাসী হামলা কখনো মেনে নেয়া যায় না। অনতিবিলম্বে এই হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আল্লামা বাবুনগরী আরো বলেন, দেশের একজন সাধারণ নাগরিকেরও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব ও কর্তব্য। সর্বজন শ্রদ্ধেয় একজন বয়োবৃদ্ধ আলেমকে এভাবে ছুরি মেরে আহত করে সরকারের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে সন্ত্রাসীরা। তাই এই মুহুর্তে সরকার প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব হলো,এই সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে খোঁজে বের করে বিচারের মুখোমুখি করা।

মাওলানা জসিম উদ্দিনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার জন্য সন্ত্রাসীরা উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই হামলা করেছে বলে আমি মনে করি। এভাবে ওলামায়ে কেরামের উপর হামলা হলে দেশের শান্তিশৃঙ্খলা চরমভাবে প্রশ্নবিদ্ধ হবে। তাই হামলার ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভির ফুটেজ দেখে অতি দ্রুত সময়ের মধ্যে দোষীদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সরকার প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

-এএ