সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫ জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ, আলোচনায় পুশইন ও সীমান্ত-হত্যা ইস্যু ফিলিস্তিনি এক গবেষকের চোখে ইরানের সাম্প্রতিক ভূমিকা চালু হচ্ছে শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

বরিশালের ইউপি নির্বাচনে ৭৭ ইউনিয়নে প্রার্থী ঘোষণা করলেন চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতাকারী বরিশালের ৭৮ ইউনিয়নের মধ্যে ৭৭টি ইউনিয়নের (নদীভাঙ্গনের কারনে এলাকা বিচ্ছিন্ন হওয়ায় মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন ব্যতীত) চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

গতকাল (৮ ফেব্রুয়ারি) সোমবার নগরীর এম.সি অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার আয়োজিত এক মতবিনিময় সভায় এ তালিকা ঘোষণা করেন তিনি।

চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণাকালে চরমোনাই পীর বলেন, দেশের রাজনীতি ভয়াবহ আকার ধারণ করেছে। চলমান সরকার একচ্ছত্র ক্ষমতার মাধ্যমে নির্বাচন কমিশনকে ব্যবহার করে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। পৃথিবীতে কোন রাষ্ট্রেই স্বৈরাচারিতা চিরস্থায়ী হয়নি, বাংলাদেশেও হবেনা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী-সমর্থকেরা দেশের সাধারণ জনগণকে ইসলামের সঠিক দাওয়াত দিয়ে হাতপাখার পক্ষে গণজোয়ার তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের এবং পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইদ্রিস আলী, সহ সভাপতি আব্দুল মালেক কাফরা, জয়েন্ট সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ কাওছারুল ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বরিশাল জেলাধীন সকল থানা-উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয় প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীবৃন্দ। চুড়ান্ত প্রার্থী ঘোষনা শেষে পীর সাহেব চরমোনাই প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদেরকে হাতপাখা মনোগ্রাম খচিত ব্যাজ পড়িয়ে দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ