রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

‘খালেদা জিয়াকে মিথ্যা মামলায় তিন বছর ধরে কারাগারে আটক করে রেখেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান,
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়িতে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের বাধার তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেছেন, মধ্যরাতের ভোটের অবৈধ সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখতে গণতন্ত্রের প্রতীক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাজানো মিথ্যা মামলায় আজ তিন বছর ধরে কারাগারে আটক করে রেখেছে। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ (৮ফেব্রুয়ারি) সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান। এর আগে শহরের মিল্লাত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত সড়কের দিকে যেতে চাইলে পুলিশের বাঁধার মুখে পড়ে।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি ক্ষেত্র মোহন ত্রিপুরা, মোসলেম উদ্দিন, বেলাল হোসেন, মংসাথোয়াই চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, ক্ষণি রঞ্জন ত্রিপুরা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুল আলম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ