সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫ জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ, আলোচনায় পুশইন ও সীমান্ত-হত্যা ইস্যু ফিলিস্তিনি এক গবেষকের চোখে ইরানের সাম্প্রতিক ভূমিকা চালু হচ্ছে শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

হেফাজত সবসময় দেশ ও জাতির পক্ষে বাতিলের বিরুদ্ধে অতন্দ্র প্রহরী: আমিরে হেফাজত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজাধানী ঢাকা খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসা মিলনায়তনে দেশের বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে অনুষ্ঠিত এ সভায় সভাপতির বক্তব্যে হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ‘বাতিলের মূলোৎপাটন করতে হেফাজত ইসলামের সৃষ্টি হয়েছে’। তিনি বলেন, ‘হেফাজতে ইসলামের দায়িত্ব পাওয়া বড় কথা নয়। দায়িত্ব সঠিকভাবে পালন করাটাই বড় কথা। আমাদের দায়িত্ব যথাযথভাবে আদায় করতে হবে’।

তিনি আরও বলেন, আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে মামলাসহ সকল ওলামায়েকেরামের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করতে হবে। পদ-পদবী আমাদের উদ্দেশ্য নয়, আমাদের কাজ আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য।

হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টা আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী, কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা মুহিবুল হক গাছবাড়ী, মাওলানা হাফেজ তাজুল ইসলাম, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবদুর রব ইউসুফী, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা ফুরকানুল্লাহ খলীল, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা নেজাম উদ্দীন, মাওলানা আফজাল হোসাইন, মাওলানা আবদুল্লাহ মুহাম্মদ হাসান, মাওলানা আবদুর হালীম, মাওলানা আবদুল বাসেত আজাদ, মাওলানা আবদুল বসির, যুগ্মমহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা নাছির উদ্দীন মুনির, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজি, মাওলানা শফিক উদ্দীন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা জাফর আহমদ, মুফতি মনির হোসেন কাসেমী, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা নাজমুল হাসান, মুফতী সাইফুদ্দীন কাসেমী, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মাওলান গোলাম মহিউদ্দীন ইকরাম, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা মুফতি এনামুল হক কাসেমী, মাওলানা মুফতি কুতুব উদ্দীন নানুপুরী, মাওলানা মুফতি আজহারুল ইসলাম, মাওলানা ড. হারুন আজিজী নদভী, কবি মুহিব খান, মাওলানা জাকির হোসেন কাসেমী, প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ