শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

ভুয়া করোনা ভ্যাকসিনের সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোভিড-১৯ এর ভুয়া ভ্যাকসিনের সন্ধান মিলেছে চীনে। এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ ৮০ জনকে গ্রেফতার করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

চীনের সংবাদ সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টম্বর থেকে একটি অসাধু চক্র নকল ভ্যাকসিন বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল। বেইজিং, শ্যান্ডং, জিয়াংসুতে অভিযান চালিয়ে ৮০ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ডোজ ভুয়া করোনার ভ্যাকসিন জব্দ করা হয়।

চীনে বর্তমানে দু’টি প্রতিষ্ঠানের তৈরি করোনা ভ্যাকসিন ব্যবহৃত হচ্ছে- সিনোভ্যাক এবং সিনোফার্মের। চীনের বাইরে তুরস্কের মতো আরও কয়েকটি দেশেও চলছে এগুলোর ব্যবহার।

-কেএল