শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

পরীক্ষা ও ফলাফল : গুরুত্ব ও তাৎপর্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দরজায় কড়া নাড়ছে কওমি মাদরাসার বিভিন্ন জামাতের কেন্দ্রীয় পরীক্ষা। এবার কোভিড-১৯ এর কারণে শিক্ষাবর্ষের সময় কম হলেও কমেনি পরীক্ষার সিলেবাসের পরিমাণ। তাই অল্প সময়ে দীর্ঘ এ নেসাব থেকে পরীক্ষায় ভাল ফলাফল করার কলাকৌশল বিষয়ে অনলাইন সংবাদ মাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজন করেছে পরীক্ষা বিষয়ক শিক্ষাপরামর্শ ‘পরীক্ষার ভালো প্রস্তুতি ও সেরা ফলাফলের কৌশল’। আজ থাকছে এর প্রথম পর্ব।

লিখছেন দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসার উস্তাযুল হাদিস, দারুল উলুম দেওবন্দের ফাজেল ‘মাসুম আবদুল্লাহ’।


আল্লাহ তায়ালা ইরশাদ করেন— ‘মহিমাময় তিনি, যার হাতে গোটা রাজত্ব। তিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান। যিনি মরণ ও জীবন সৃষ্টি করেছেন, তোমাদেরকে পরীক্ষা করার জন্যে—কর্মে তোমাদের মধ্যে কে উত্তম? তিনি পরাক্রমশালী ও অতি ক্ষমাশীল’।সুরা: মুলক, আয়াত: ১ ও ২

অন্য জায়গায় আল্লাহ তায়ালা বলেন— ‘আর আল্লাহ তায়ালা শিখালেন আদম আ.কে সমস্ত বস্তু-সামগ্রীর নাম। তারপর সে বস্তুসামগ্রীকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। অতপর বললেন, তোমরা যদি সত্যবাদী হও, তবে আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও। তারা বলল, আপনার সত্ত্বাই পবিত্র, আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন, তার বাইরে আমরা কিছুই জানি না। প্রকৃত পক্ষে জ্ঞান ও প্রজ্ঞার মালিক তো কেবল আপনিই। আল্লাহ তায়ালা বললেন, হে আদম! তুমি তাদেরকে এসব জিনিসের নাম বলে দাও। সুতরাং যখন তিনি তাদেরকে সেসবের নাম বলে দিলেন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে বলিনি? আমি আসমান ও যমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভালো করেই অবগত রয়েছি এবং সে সব বিষয়ও জানি, যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো’? সুরা: বাকারা, আয়াত: ৩১-৩৩

ছাত্র বলতেই তাকে পরীক্ষার মুখোমুখি হতে হয়। সে যে-কোনো বিষয়ের বা যে-কোনো লাইনেরই হোক। একজন ছাত্রকে পরীক্ষার হাতে ধরণা দিয়েই এগুতে হয়, আপন স্বপ্ন ছুঁতে হয়। নিজের আকাশকুসুম গন্তব্যে পৌঁছুতে হয় এর হাত ধরেই। আর এ পরীক্ষার ফলাফল ও কীর্তি অনুপাতেই ঘুরে তার বাহ্যিক জীবনচাকা। এর ওপর ভর করেই প্রত্যক্ষভাবে থিতু হয় সকল শিক্ষিতের কর্মজীবন। আর কেনই বা এমন হবে না! পরীক্ষর মাধ্যমেই তো পরখ করা যায় ব্যক্তির যোগ্যতা। এর মাধ্যমেই একজন ছাত্র মেলে ধরে আপন প্রতিভা ও সুপ্ত মেধা। যার মাধ্যমে সে নিজেকে করে অন্যদের থেকে স্বতন্ত্র ও বৈশিষ্টমন্ডিত। হয়ত একারণেই শিক্ষিত মহলে পরীক্ষা ও তার ফলাফলের এতো গুরুত্ব।

অতএব, ছাত্রজীবনের এ গুরুত্বপূর্ণ অধ্যায়ে নিজেকে শতভাগ কৃতকার্য ও সফল করতে আমাদেà¦