আওয়ার ইসলাম: সংঘর্ষের সময় গোলাগুলি, কেন্দ্র দখল, প্রার্থীর ভোট বর্জন ও ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে তৃতীয় ধাপে ৬২ পৌরসভার ভোটগ্রহণ। তবে কোথাও কোথাও শান্তিপূর্ণ ও দীর্ঘলাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতেও দেখা গেছে। এ ছাড়া অনিয়মের অভিযোগ এনে ছয় পৌরসভায় মোট আটজন মেয়র পদপ্রার্থী ভোট বর্জন করেছেন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে বিএনপির প্রার্থীরা ছয়জন, আওয়ামী লীগের বিদ্রোহী একজন এবং স্বতন্ত্র একজন রয়েছেন।
আজ শনিবার (৩০ জানুুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়। এরপর কেন্দ্রে কেন্দ্রে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা শুরু হয়। গণনা শেষে প্রাথমিক ফলাফল কেন্দ্রে কেন্দ্রেই ঘোষণা করা হবে। তারপর সেসব ফলাফল চলে আসবে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে। রিটার্নিং কর্মকর্তা সব কেন্দ্রে ফলাফলের ভিত্তিতে বেসরকারি ফলাফল ঘোষণা করবেন।
রামগঞ্জে তিনজন গুলিবিদ্ধ
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় নির্বাচন ঘিরে সংঘর্ষ ও গোলাগুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের সড়কে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন কয়েকজন। খবর পেয়ে চট্টগ্রাম বিভাগের ডিআইজি আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে, কিশোরগঞ্জ সদর পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী ভোট বর্জন করেছেন। এ ছাড়া জেলার কটিয়াদি পৌরসভায় বিএনপির প্রার্থীর পাশাপাশি আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থীও ভোট বর্জন করেছেন।
সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির মেয়র পদপ্রার্থী আর ঝালকাঠির নলছিটিতে বিএনপির মেয়র পদপ্রার্থীর পাশাপাশি একজন স্বতন্ত্র প্রার্থীও ভোট চলাকালে বর্জনের ঘোষণা দিয়েছেন।
যে ৬২ পৌরসভায় ভোট
গাইবান্ধার গোবিন্দগঞ্জ, নওগাঁর ধামইরহাট ও নওগাঁ, সিলেটের গোলাপগঞ্জ, বগুড়ার ধুনট, গাবতলী ও কাহালু, রাজশাহীর মুন্ডুমালা, মৌলভীবাজারের মৌলভীবাজার, ঝিনাইদহের কোটচাঁদপুর, বাগেরহাটের মোরেলগঞ্জ, চাঁদপুরের হাজীগঞ্জ, ফেনীর ফেনী, মুন্সীগঞ্জের সদর, শরীয়তপুরের জাজিরা, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, শেরপুরের নকলা, নাটোরের সিংড়া, রাজশা