বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

নতুন দফতর খুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আনুষ্ঠানিকভাবে তার নতুন দফতর খুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম দিয়েছেন, ‘অফিস অব দ্যা ফরমার প্রেসিডেন্ট’। এই দফতর থেকেই ট্রাম্পের ভবিষ্যত রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হবে বলে তার দফতর থেকে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়।

প্রকাশিত বিবৃতিতে বলা হয়, নতুন এই দফতর থেকে ‘যুক্তরাষ্ট্রের স্বার্থের উন্নতিতে ‘ ট্রাম্পের যোগাযোগ, বিবৃতি, জনসমাগমে অংশগ্রহণ ও আনুষ্ঠানিক কার্যক্রম চালানো হবে। বিবৃতিতে আরো বলা হয়, এই দফতর থেকেই ট্রাম্প প্রশাসনের নীতিমালা ও কর্মসূচির প্রচারণা ও জনসম্পৃক্তকরণের কাজ এগিয়ে নেয়া হবে।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহের মাথায় ট্রাম্প এই পদক্ষেপ নিলেন। এর আগে শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন, কোনো না কোনো মাধ্যমে তিনি ফিরবেন। কিন্তু সে সময় তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ