বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

শান্তি আলোচনায় ইরান গিয়েছে তালেবান প্রতিনিধিদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগান তালেবানদের একটি প্রতিনিধিদল আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় করণীয় নিয়ে আলোচনার জন্য ইতোমধ্যে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছে।

জানা যায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে আলোচনার জন্য তালেবানদের প্রতিনিধিদলটি তেহরানে গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ এ তথ্য নিশ্চিত করেছেন।

সাঈদ খাতিবজাদে জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে এবং আগে থেকে সমন্বয়ের মাধ্যমে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় করণীয় নিয়ে আলোচনার জন্য তালেবান প্রতিনিধিদলের এ সফর।

তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে বলা হয়, তালেবানের নেতা মোল্লা আব্দুল গনি বারাদারের নেতৃত্ব মঙ্গলবার প্রতিনিধিদলটি তেহরানে পৌঁছায়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ