বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

কুয়েতে নাবিকদের অনশন গড়ালো তৃতীয় সপ্তাহে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুয়েতের শুয়াইবা বন্দরে এমভি উলা নামের একটি জাহাজে কর্মরত বাংলাদেশ, ভারত, তুরস্ক ও আজারবাইজানের নাবিকদের অনশন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। তাদের বেশিরভাগই একটানা ১৪ মাসের বেশি ধরে জাহাজে রয়েছে এবং তাদেরকে গত ১১ মাস ধরে কোনো বেতন দেয়া হচ্ছে না।

জানা যায়, জাহাজের মালিকের কাছে নাবিকদের প্রায় ৪ লাখ ডলার বেতন বকেয়া রয়েছে। ৭ জানুয়ারি নাবিকদের এই অনশন শুরু হয়। এরইমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬ জন। খাবার ও পানি না খাওয়ায় তাদের জীবন ঝুঁকিতে রয়েছে।

জাহাজের বেশিরভাগ ক্রু ১৪ মাস ধরে টানা জাহাজে আছেন। অনেকেই আছেন দুই বছরের বেশি সময় ধরে। তারা কুয়েত সরকারের কাছে দাবি করছেন, যাতে স্থানীয় নাবিকদের জাহাজে নিয়োগ দিয়ে, তাদের বাড়ি ফেরার সুযোগ করে দেয়া হয়।

জিডিএন অনলাইন জানিয়েছে, গত ১১ মাস ধরে এমভি উলার কাতারি মালিক জাহাজের নাবিকদের বেতন পরিশোধ বন্ধ রেখেছেন। জাহাজটি আসওয়ান ট্রেডিং এন্ড কন্ট্রাক্টিং কো¤পানির। কো¤পানিটিকে ২০১৭ সালে কালো তালিকাভুক্ত করা হয়। এখন জাহাজে কর্মরত নাবিকদের বিষয়ে আর ভাবছেনা কো¤পানিটি। নাবিকরা বলছেন, বেতনের টাকা ছাড়া তারা খালি হাতে জাহাজ ছেড়ে চলে যেতে পারেন না।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ