বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

কানাডিয়ান কিশোরীর ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ইসলাম গ্রহণ করেছেন কানাডিয়ান এক কিশোরী। গত শুক্রবার ইংল্যান্ডের ক্যামব্রিজ ইসলামিক সেন্টারে তিনি ইসলাম গ্রহণ করেন বলে শনিবার আল কুদস জানিয়েছে।

ক্যামব্রিজ ইসলামিক সেন্টারের এক কর্মকর্তা জানান, মায়ের সাহায্য, সমর্থন ও অনুপ্রেরণায় কিশোরীটি ইসলামে প্রবেশে আগ্রহী হন অত:পর ইসলামধর্ম গ্রহণ করেন।

কালিমায়ে শাহাদাত পাঠের সময় তিনি খুবই আবেগপ্রবণ হয়ে ওঠেন বলেও জানান ওই কর্মকর্তা।

আল কুদস কিশোরীর নাম, বয়স কিংবা পেশা কোন কিছুই উল্লেখ না করলেও কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা প্লাটফর্মে কিশোরীর ইসলাম গ্রহণের একাধিক স্থিরচিত্র ভাইরাল হয়ে যায়।

চিত্রগুলোতে দেখা যায়, কিশোরীটি মাথায় হিজাব ও মুখে মাস্ক-নেকাব পরিধান করে দাঁড়িয়ে আছেন। দুইহাতে পবিত্র কোরআন বুকের ওপর রাখা; কিছু একটা পড়ছেন। আর তাঁর সামনেই প্রশিক্ষকের ভূমিকায় দাঁড়ানো রয়েছেন একজন আলেম।

অনলাইনে সক্রিয়রা অপরিচিত এ কিশোরীর ইসলাম গ্রহণে বিপুল আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বেশিরভাগ লোকই নানা স্তুতিবাক্য লিখে কিশোরীর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। সূত্র: আল কুদস ও রামাল্লা নিউজ

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ