শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

সিরাজুল আলম খান হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশিষ্ট রাজনৈতিক তাত্ত্বিক সিরাজুল আলম খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাতে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।

তার ছোট ভাই ফেরদৌস আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় অসুস্থ বোধ করলে সিরাজুল আলম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউ’তে চিকিৎসাধীন আছেন।

৮০ বছর বয়সী সিরাজুল আলম খান উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

ডাকসুর সাবেক জিএস, জাসদ নেতা মুশতাক হোসেন বলেন, অসুস্থ বোধ করলে রাতে দাদা ভাইকে হাসপাতালে নেয়া হয়। আগেই তার হার্টের অপারেশন হয়েছিল। এছাড়া কোমর ভেঙে যাওয়ায় হিপ ট্রান্সপ্লান্ট করতে হয়েছে। তবে কোনো দীর্ঘমেয়াদী রোগ ছিল না, তিনি মোটামুটি সুস্থই ছিলেন। এখন অসুস্থ হওয়ায় হাসপাতালে নেয়া হয়েছে।

-এএ