রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দাদিকে শেষ দেখা হলো না সাকিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দাদি রেবেকা নাহার এর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
বার্ধক্যজনিত কারণে বুধবার রাত ১০ টায় মাগুরা শহরের কেশব মোড়ের নিজ বাড়িতে তিনি মারা যান।

রেবেকা নাহার তিন ছেলে ও তিন কন্যার জননী ছিলেন। তার মধ্যে সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল সর্বকনিষ্ঠ।
রেবেকা নাহার ১৯৬৩ সালে স্বামী খন্দকার মঈনউদ্দিনকে হারান। সে হিসাবে ৫৭ বছরের বৈধব্য জীবন ছিল তার।

বৃহস্পতিবার দুপুর দুইটায় মরহুমার নামাজে জানাজা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে অংশ নেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, ঢাকা মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস মোল্ল্যা ও মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে মাগুরা ভায়না পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। ঢাকায় বাংলাদেশ ক্রিকেট দল এবং ওয়েস্ট ইন্ডিজ দলের অনুশীলন চলায় সাকিব আল হাসান জানাজায় উপস্থিত হতে পারেননি বলে তার বাবা মাশরুর রেজা কুটিল জানান।

-কেএল