শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

আল্লামা আহমদ শফী রহ. মৃত্যু ইস্যু: মিথ্যা মামলা প্রত্যাহার না করলে কঠোর পদক্ষেপ নিবে হেফাজত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা শাহ আহমদ শফী রহ.কে হত্যার অভিযোগে কৃত মামলাকে ‘রাজনৈতিক চক্রান্ত’এবং ওলামায়ে কেরামদের হয়রানি করার দুরভিসন্ধি বলে অভিহিত করে এক যৌথ বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্মমহাসচিবগণ।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হেফাজতে ইসলাম নেতৃবৃন্দ বলেন, আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী রহ.এর স্বাভাবিক মৃত্যুর বিষয়টি স্পষ্ট হওয়ার পরও হেফাজতে নেতৃবৃন্দ ও আলেম ওলামাদের জড়িয়ে হত্যার অভিযোগ এনে মিথ্যা মামলা দায়ের হেফাজত, আলেম ওলামা ও কওমী মাদরাসার বিরুদ্ধে ইসলমবিদ্বেষী গোষ্ঠীর এজেণ্ডা বাস্তবায়নের গভীর ষড়যন্ত্র বলে মনে করছি। তারা বলেন, আল্লামা আহমদ শফি রহ. এর মৃত্যু স্বাভাবিক ছিলো।

কিন্তু আমরা লক্ষ করছি যে, আল্লামা শাহ আহমদ শফি রহ. এর স্বাভাবিক মৃত্যু নিয়ে একটি কুচক্রি মহল ষড়যন্ত্রমূলকভাবে নির্জলা মিথ্যাচার করে যাচ্ছে। হযরতের ইন্তিকালের তিন মাস পর ঐ কুচক্রি মহল তাঁর মৃত্যুকে অস্বাভাবিক আখ্যা দিয়ে কোন অদৃশ্য রাজনৈতিক শক্তির ইন্ধনে দেশের স্থিতিশীল অবস্থা বিনষ্ট করার দুরভিসন্ধি চালিয়ে যাচ্ছে।

হেফাজতে ইসলাম নেতৃবৃন্দ আরো বলেন, আল্লামা আহমদ শফীকে হত্যার অভিযোগ তুলে যারা মামলা করেছে, তারা একটি চিহ্নিত দালালগোষ্ঠী। তারা দেশের আলেম সমাজ ও সচেতন তৌহিদি জনতার কাছে প্রত্যাখ্যাত। এই চিহ্নিত দালালগোষ্ঠী আল্লামা শাহ আহমদ শফীকে জিম্মি করে হাটহাজারী মাদরাসায় ব্যক্তিতন্ত্র কায়েম করে রেখেছিল। সেখানে নানা অনিয়ম এবং ছাত্রদের ওপর অব্যাহত হয়রানি ও নির্যাতন চালিয়ে তাদের জীবনকে অতিষ্ঠ করে তোলা হয়েছিল।

এছাড়া বেশ কিছু স্বনামধন্য শিক্ষককে মাদরাসা থেকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করে বের করে দেয়া হয়েছিল, যা ছিল অত্যন্ত অবমাননাকর। তাদের অনিয়ম ও ক্রমাগত হয়রানিতে অতিষ্ঠ হয়ে হাটহাজারি মাদরাসার ছাত্ররা জুলুমতন্ত্রের বিরুদ্ধে তাদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করেছে। যা সরকার, আইন শৃংখলাবাহিনী ও দেশবাসীর কছে সুস্পষ্ট প্রমাণিত।

তারা বলেন, হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহ। মানুষের মৃত্যু সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে। আল্লামা আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক হয়েছিল। মামলায় তথাকথিত হত্যার যেসব কারণ উল্লেখ করা হয়েছে, সেগুলো অতিরঞ্à¦