শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

স্কুল প্রতিষ্ঠা এখন সময়ের দাবি: আল্লামা আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি বলেছেন, বর্তমান সময়ে আমাদের স্কুল প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছে। যে স্কুলগুলোতে সিলেবাস থাকবে সরকারের আর শিক্ষা থাকবে দীনের ধাচে। আধুনিক ও দুনিয়ার শিক্ষা সময়ের দাবি।

গতকাল বুধবার জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানি আগামী শিক্ষাবর্ষের শিক্ষাবৃত্তি ঘোষণা করে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের এ শিক্ষাবৃত্তি অনেক মেধাবী ও পরিশ্রমী সন্তানের ভবিষ্যত উজ্জ্বল করতে পারে, যারা আর্থিক অসুবিধার কারণে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। তাদের জন্যও

আল্লামা আরশাদ মাদানি বলেন, ভারতজুড়ে এখন যে ধরণের ধর্মীয় ও আদর্শিক যুদ্ধের সূচনা হয়েছে, তার মোকাবেলা কোনও অস্ত্র বা প্রযুক্তির মাধ্যমে করা সম্ভব নয়; বরং এই যুদ্ধ জয়ের একমাত্র উপায় আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করে এমনভাবে যোগ্য হিসেবে গড়ে তোলা, যাতে নিজেদের জ্ঞান এবং প্রতিভার অস্ত্র দিয়ে এই আদর্শিক যুদ্ধে প্রতিপক্ষকে পরাস্ত করতে সক্ষম হয়। যাতে তারা সাফল্যের সেই গন্তব্যসমূহে পৌঁছাতে পারে, যেখান পর্যন্ত রাজনৈতিকভাবে আমাদের পৌঁছানো কঠিন থেকে কঠিন করে তোলা হয়েছে। সূত্র: বাসিরাত অনলাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ