শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

দেশের ১৬ কোটি গণতন্ত্রকামী মানুষ আছেন তারেক রহমানের সাথে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একা নন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারেক রহমান সাহেব একা নন, এদেশের ১৬ কোটি গণতন্ত্রকামী মানুষ তার সাথে আছেন। সুতরাং কোনো মিথ্যা মামলা ও হুলিয়া দিয়ে কোনো গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আপনারা তো বিচার বিভাগ ধংস করে দিয়েছেন। বিচার বিভাগের কোনো মর্যাদা আপনারা রাখেননি।

তিনি বলেন, এই তারেক রহমান সাহেবকে একটি মামলায় পুরোপুরি নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেয়া হয়েছিল। পরবর্তীতে সেই মামলাকে আপনারা হাইকোর্ট দিয়ে আবার সাজানোর ব্যবস্থা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে আপনারা তাকে সাজা দেয়ার ব্যবস্থা করেছেন।

দেশে কোনো আইনের শাসন নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই সরকার চুরি এবং লুটপাট করে এদেশে একটি ডাকাতের শাসন ব্যবস্থা কায়েম করেছে। এই যে কোভিড-১৯ এত বড় একটি ভয়াবহ মহামারি, এই মহামারিতে আপনারা লুটপাট বন্ধ করেননি। আরো কী লুটপাট করবেন, সে জন্য ভ্যাকসিন আমদানির মাধ্যমে লুটপাটের নতুন ব্যবস্থা করছেন। যেখানে ভারত বিক্রি করছে ২ টাকা ৪০ পয়সা করে সেখানে আপনারা বিক্রি করছেন ৫ টাকা করে। অর্থাৎ এই চুরির টাকা সব আপনারা নিয়ে যাবেন।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আজকে তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তা নতুন কোনো ঘটনা নয়। গত ১২ বছর যাবৎ তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার জন্য, শুধু জনাব তারেক রহমান না দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সব গণতান্ত্রিককামী মানুষদের রাজনীতি থেকে দূরে রাখার জন্য গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। আজ সে চক্রান্তের ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি হয়ে আছেন। তারই ধারাবাহিকতায় আজকে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বহু হুলিয়া জারি করে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে।

বিএনপর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলà