শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

করোনার টিকা নিলেন সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা প্রতিরোধে ফাইজারের টিকা নিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ। শুক্রবার (৮ জানুয়ারি) তিনি প্রথম ডোজ টিকা নিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির নিয়াম শহরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেন। প্রতিবেদনে বাদশার টিকা নেয়ার দু’টি ছবি এবং একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। সেখানে একজন স্বাস্থ্যকর্মী বাদশা সালমানকে টিকা দিচ্ছেন এমনটা দেখা যাচ্ছে।

করোনার টিকা নেয়ায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বাদশাহকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, করোনা প্রতিরোধে আজ (শুক্রবার) বাদশাহ ভ্যাকসিন নিয়েছেন। তিনি করোনা মহামারি শুরুর পর থেকে এখনো পর্যন্ত দেশের নাগরিক ও বাসিন্দাদের স্বার্থে সব ধরনের সহায়তা দিয়ে আসছেন।

ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার প্রথম চালান পাওয়ার পর গত ১৭ ডিসেম্বর থেকে সৌদি আরবে টিকা দেয়া শুরু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিন ধাপে করোনার টিকা দেয়া হবে। প্রথম ধাপে ৬৫ বছরের বেশি বয়সীদের টিকা দেয়া হবে।

দ্বিতীয় ধাপে ৫০ বছরের বেশি বয়সীদের এবং শেষ ধাপে বাকি সবাইকে টিকা দেয়া হবে। সৌদি নাগরিক ও বাসিন্দাদের সম্পূর্ণ বিনামূল্যে টিকা দেয়া হবে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ