মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ

প্রবীণ আলেম মাওলানা ইয়াহ্ইয়া জাহাঙ্গীর অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: ব্রাহ্মণবাড়িয়ার জামিয়াতুস সুন্নাহ বিজেশ্বর মাদরাসার প্রিন্সিপাল, ঢাকা সিপাহীবাগ ঝিলপাড় মসজিদের খতিব প্রথিতযশা আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইয়াহ্ইয়া জাহাঙ্গীর অসুস্থ।

তার সুস্থতায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সাহেবজাদা মোহাম্মদপুর জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার শিক্ষক, রিসালাতুল ইসলাম বিডি’র সিও মাওলানা ফাহিম সিদ্দিকী।

দেশের প্রবীণ আলেম হাফেজ মাওলানা ইয়াহ্ইয়া জাহাঙ্গীর হাফিজাহুল্লাহর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে মাওলানা ফাহিম সিদ্দিকী আওয়ার ইসলামকে বলেন, মুহতারাম আব্বু মাইল্ড (স্কিমিক) স্ট্রোক করেছেন। এবং ফ্যাটি লিভারসহ স্টোমাকে দুটো পলিপ দেখা দিয়েছে। ইতোমধ্যেই নমুনা সংগ্রহ করে বায়োপসির জন্যে জমা দিয়েছি। বর্তমানে তিনি চিকিৎসকের তত্ত্ববধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আল্লাহ যেন সিহ্হাত ও আফিয়াতের ফয়সালা করেন।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, হযরত সালমান ফারসি রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সা. বলেছেন, ‘দোয়া ব্যতীত অন্য কোনো বস্তু তাকদিরের লিখনকে ফেরাতে পারে না এবং নেক আমল ছাড়া অন্য কোনো বস্তু হায়াত বৃদ্ধি করতে পারে না।’ তাই আব্বুর সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ