মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ইসরায়েলকে সর্বাত্মকভাবে বর্জনের ডাক দিলো মুসলিম স্কলার ইউনিয়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দখল করা ভূমি থেকে সরে যাওয়ার আগ পর্যন্ত ইসরায়েলকে গণহারে বর্জনের ডাক দিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স।

রোববার ইসলামি ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট আহমেদ এর-রায়সুনি এবং জেনারেল সেক্রেটারি আলি আল-কারাতদাঘির সাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিটি ইউনিয়নের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েল রাষ্ট্রকে সর্বাত্মকভাবে বর্জনের আহ্বান জানাচ্ছি আমরা। যারা বর্তমানে আল আকসা মসজিদকে দখল করে রেখেছে। সিরিয়ার গোলান মালভূমি এবং ফিলিস্তিনে আমাদের ভাইবোনদের উপর হামালা চালাচ্ছে; তাদের ভূমি এবং বাড়িঘর ধ্বংস করছে।

বিবৃতিতে আরও বলা হয়, দখলদারি প্রতিহত করা আইনি অধিকার। দখলদারদের বহিষ্কার করা ইসলাম অনুযায়ী নৈতিক দায়িত্ব। যা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রস্তাবনায়ও স্বীকৃতি দেয়া হয়েছে।

দখলদারিত্বকে অস্থায়ী আখ্যা দিয়ে বলা হয়, এ প্রক্রিয়ায় অন্যের অধিকার কখনো দখলদারদের ব্যক্তিগত সম্পদ হতে পারে না। যারা দখলদারদের পণ্য ক্রয় করে বা তাদের পণ্য বাজারজাত করে তারা অপরাধী এবং অন্যায়ের সহযোগী হিসেবে বিবেচিত। তারপরও সকল মুসলমানের প্রতি আমাদের আহ্বান, দখলকরা ভূমি থেকে সরে যাওয়ার আগ পর্যন্ত ইসরায়েলকে অর্থনৈতিকভাবে গণহারে বর্জন করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ