বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

মধ্যপ্রাচ্য থেকে রণতরী ও নৌবহর ফিরিয়ে আনছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন মধ্যপ্রাচ্য থেকে নিজের রণতরী ‘নিমিত্‌য’ ও এর সাথে থাকা নৌবহর প্রত্যাহার করে নিচ্ছে।

পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলারের নির্দেশে ‘নিমিত্‌য’ নৌবহরের গত ১০ মাসের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স ও এসোশিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, পারস্য উপসাগরে উত্তেজনা প্রশমনের উদ্দেশে এ পদক্ষেপ নেয়া হয়েছে। বর্তমানে পারস্য উপসাগর তথা গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকার একমাত্র বিমানবাহী রণতরী নিমিত্‌য মোতায়েন রয়েছে যা এ অঞ্চল থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হলো।

জানা যায়, ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের এক বছর পূর্তিকে সামনে রেখে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে তখন বিমানবাহী রণতরী সরিয়ে নেয়ার ঘোষণা দিল আমেরিকা।

বুধবার আমেরিকার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দু’টি বি-৫২ বোমারু বিমান আমেরিকা থেকে আকাশে উড়ে মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়ে আবার আমেরিকায় ফিরে গেছে। ওয়াশিংটন ঘোষণা করেছে, ইরানকে সতর্ক করার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এদিকে ইরানের পক্ষ থেকে গত কয়েক দিন ধরে বলা হচ্ছে, দেশটি জেনারেল সোলাইমানিকে হত্যার ঘটনায় জড়িত সবাইকে উচিত শিক্ষা দেবে। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মুসাভি গতকাল বৃহস্পতিবার তেহরানে বলেছেন, তার দেশ যে অঙ্গীকার করে তা অবশ্যই পূরণ করে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ