বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

যুক্তরাষ্ট্রেও করোনার নতুন ধরন শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে প্রথম কোনও ব্যক্তির শরীরে পাওয়া গেছে উচ্চ সংক্রমিত করোনার নতুন ধরন (স্ট্রেন)। দেশটির কলোরাডো রাজ্যের ২০ বছর বয়সী এক ব্যক্তির শরীরে নতুন ধরনের এই করোনা শনাক্ত হয়েছে বলে রাজ্যের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে কলোরাডোর গভর্নর জারেড পলিস বলেন, ‘করোনার নতুন ধরনে আক্রান্ত ব্যক্তিকে ডেনভারের কাছে এলবার্টে আইসোলেশনে রাখা হয়েছে। এই ঘটনায় জনস্বাস্থ্য বিভাগ তদন্ত করছে। এখন পর্যন্ত ওই বক্তির সংস্পর্শে আসা কারো শরীরে করোনার নতুন ধরনের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি।’

যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরন নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে বিশ্বব্যাপী। ইতোমধ্যে অন্যান্য দেশেও পাওয়া গেছে উচ্চ সংক্রমিত এই নতুন ধরন। যুক্তরাজ্যের বাইরে কানাডায় দুই ব্যক্তির শরীরে পাওয়া যায় করোনার নতুন ধরন। ছয় ভারতীয়র শরীরেও করোনার এই নতুন ধরন পাওয়া গেছে বলে মঙ্গলবার দেশটির পক্ষ থেকে জানাননো হয়েছে।

এর আগে শনিবার জাপানে দুই ব্যক্তির শরীরে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে বলে জানা যায়। এছাড়া ফ্রান্স ও হংকংয়েও এই নতুন করোনা শনাক্তের খবর পাওয়া যায়।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সংশ্লিষ্টরাও জানান, তাদের বিশ্বাস দেশে ইতোমধ্যে নতুন এই করোনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে প্রায় দুই কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে তিন লাখ ৩৭ হাজারের বেশি মানুষের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ