শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

করোনা টিকা প্রাপ্তির ক্ষেত্রে মূল বাধা ভারত: জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের অধিকাংশ লোক করোনার টিকা পাবে না দাবি করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশে পর্যাপ্ত করোনা টিকা প্রাপ্তির ক্ষেত্রে মূল বাধা ভারত। টিকা প্রাপ্তিতে সরকার নোবেল বিজয়ী ড. ইউনূসকে কাজে লাগাতে পারে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত 'বাংলাদেশ-ভারত সম্পর্ক ও আমাদের জাতীয় স্বার্থ' শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, এই টিকা খুব কঠিন কিছু না। আমাদের দেশের একটা কোম্পানিও করোনার টিকা বানাচ্ছে। তাদেরটা এখনও পরিপূর্ণ হয়নি।

তিনি বলেন, ড. ইউনূস যদি চান নিরাপদে আমরা ভ্যাকসিন তৈরির সুযোগ পাবো। আমি নিশ্চিত সরকার যদি ড. ইউনূসকে অনুরোধ করে তাহলে তিনি অক্সফোর্ড ভ্যাকসিনের তথ্য পেতে সাহায্য করতে পারবেন। কম্পোলসারি লাইসেন্সের আওতায় অক্সফোর্ডের ভ্যাকসিনের সব তথ্য আমরা পেতে পারি এবং আমাদের দেশে ৬ মাসের মধ্যে পর্যাপ্ত ভ্যাকসিন তৈরি হতে পারে। কিন্তু এটার মূল বাধা ভারত। অক্সফোর্ডের সঙ্গে ভারতের সেরাম ইনস্টিটিউটের একটা চুক্তি রয়েছে যে তারা এই ফর্মুলা এশিয়া অঞ্চলের কাউকে দিতে পারবে না। ভারত বন্ধুর আদলে মহাজনী প্রথা চালু রাখছে এখনও।

-এএ