২০২০ সালে যারা আমাদের ছেড়ে প্রভূর সান্নিধ্যে পাড়ি জমিয়েছেন তাদের সংক্ষিপ্ত জীবনীসহ ধারাবাহিক তালিকা উল্লেখ করবো আমরা। মোট ৩২ জন আলেমের জীবনী তিনটি পর্বে উল্লেখ করা হবে ইনশাআল্লাহ। ধারাবাহিক তিন পর্বের আজ থাকছে প্রথম পর্ব। এ তালিকার সিরিয়াল জৈষ্ঠতার ভিত্তিতে নয়। বছরের শেষ দিক (ডিসেম্বর-জানুয়ারি ২০২০) থেকে হিসেব করে সাজানো হয়েছে নিম্মের আয়োজন-মোস্তফা ওয়াদুদ, নিউজরুম এডিটর।।
২০২০। আমুল হুজুন। শোকের বছর। বাংলার শীর্ষ আলেমদের হারানোর বছর। দেশের জনগণের শোকে কাতরের বছর। এদেশের ধর্মপ্রাণ মানুষ আলেম হারানোর বেদনায় মর্মাহত। কোটি জনতার হৃদয়ের মানুষগুলো বিদায় নিয়েছে এ বছর।
যারা মানুষকে ডাকতো হকের পথে। শোনাতো কুরআনের বাণী। পৌঁছাতো রাসূলের কথা। যাদের হৃদয়গ্রাহী আলোচনা শুনে দীনের পথ লাভ করতো এদেশের কোটি কোটি মানুষ। হেদায়াতের আলোয় আলোকিত হতো মানুষের চিত্ত-মন-হৃদয় ও অন্তর। কিন্তু এখন থেকে তারা আর কোনোদিন মানুষকে নামাজের জন্য ডাকবেন না। শোনাবেন না হেদায়াতের বাণী। তাদের দরদমাখা নসিহত আর আমাদের কর্ণকুহরে বেজে উঠবে না।
এ বছর দেশের যত আলেমরা বিদায় নিয়েছেন। বাংলাদেশ জন্মের পর এক বছরে এতো আলেম কখনোই বিদায় নেয়নি। বছরের প্রথম থেকেই শুরু হয় আলেমদের মৃত্যু মিছিল। কিন্তু শেষ অবধি এ মিছিলের সারি এতো লম্বা হবে! তা হয়তো বছর শুরুর প্রারম্ভে কেউই ভাবেনি। আমরা হিসেব করে দেখেছি সারাদেশের উল্লেখযোগ্য প্রায় ৩২ জন বিখ্যাত আলেমেদীন আমাদের ছেড়ে চলে গেছেন। পাড়ি দিয়েছেন আসল বাড়িতে। ‘মাউতুল আলিম মউতুল আলম’-একজন আলেমের মৃত্যু মানে একটি পৃথিবীর মৃত্যু। ২০২০ সালের ক্যালেন্ডারের লাল দাগ দেয়া তারিখগুলো আমাদেরকে আরবি বহুল শ্রুত এই প্রবাদ কথাটিই মনে করিয়ে দেয়।
০১. হাজী সাহেব হুজুরখ্যাত আরজাবাদের হাফেজ তাজুল ইসলাম রহ. (১৯৬০-২০২০)
জামিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার হিফজ বিভাগের সাবেক প্রধান শিক্ষক ‘হাজী সাহেব হুজুরখ্যাত’ হাফেজ তাজুল ইসলাম রহ. মারা গেছেন। গত ২৫ ডিসেম্বর’২০ (শুক্রবার) সকাল ৬ টায় ফজরের নামাজ পড়ার পর ইন্তেকাল করেছেন তিনি। মিরপুর ৯নং ওয়ার্ড গোলারটেক ঈদগাহ ময়দানে বাদ জুমা জানাজার নামাজ অনুষ্ঠিত হয় তার। জানাজার ইমামতি করেন তার ছেলে হাফেজ মাওলানা সালিম আহমাদ। হাফেজ তাজুল ইসলাম রহ. দীর্ঘ ২০ বছর যাবত আরজাবাদ মাদরাসার হেফজ বিভাগে অত্যান্ত সুনামের সাথে পড়িয়েছেন।
০২. উজানীর শায়খুল হাদিস মাওলানা রশীদ আহমাদ রহ. (১৯৫৫-২০২০) (লাকসামের হুজুর)
চলতি মাসের ২০ ডিসেম্বর (রোববার) বিকেল পোনে ৪ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন চাঁদপুরের জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানী মাদরাসার শাইখুল হাদীস, সুপ্রসিদà