শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

তৌহিদি জনতার ক্ষোভের মুখে ‌‘কমান্ডো’র টিজার সরাতে বাধ্য হলেন কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব
সাব-এডিটর

বিভিন্ন মহলের সমালোচনা ও ক্ষোভের মুখে সরিয়ে নেওয়া হয়েছে টালিউডের দেব অভিনীত বাংলাদেশি ছবি ‘কমান্ডো’র টিজার। দেবের জন্মদিন উপলক্ষে গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় ইউটিউব চ্যানেল ‘দেব এন্টারটেইনমেন্ট ভেনচার্স’-এ ছবির টিজারটি মুক্তি দেওয়া হয়েছিল।

ইসলাম অবমাননার অভিযোগের মুখে গতকাল সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এটি সরিয়ে নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মুভিটির পরিচালক শামিম আহমেদ রনী ও প্রযোজক সেলিম খান।

মুভিটির সরিয়ে নেয়া টিজারটিতে দেখা গেছে, কালেমা খচিত পতাকা, পতাকার নিচের অংশে AK-47 এর সিম্বল। পতাকার পেছন থেকে অস্ত্র হাতে বেরিয়ে আসছে কথিত সন্ত্রাসীরা। যারা সুন্নাতি পোশাক পরে ‘নারায়ে তাকবির’, ‘আল্লাহু আকবর’ স্লোগান দিচ্ছে।

টিচারটি প্রকাশ পাওয়ার পর থেকেই ধর্মপ্রাণ মুসলমানগণ ক্ষোভে ফুঁসছেন। তাদের দাবি, দেশের সম্প্রীতি ধ্বংসের পাঁয়তারা করছে সিনেমা কর্তৃপক্ষ।

এদিকে দেশের বিখ্যাত তিন ইসলামিক স্কলার ছবিটির ছাড়পত্র না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নিজেদের ফেসবুকে স্ট্যাটাস দেন।

মাওলানা উবায়দুর রহমান নদভী এক স্ট্যাটাসে ছবিটির নিন্দা জানিয়ে সরকারের কাছে অনুরোধ করে বলেন, ‘সরকারের সর্বোচ্চ মহলের কাছে বিনীত অনুরোধ ও আবেদন, এ উদ্দেশ্যমূলক মুভিটির ছাড়পত্র দেবেন না। এর আগে মোস্তফা সারয়ার ফারুকীর ‘হলি আর্টিজান’ যেমন আটকে দিয়েছেন, এবারের ‘কমান্ডো’ ছবিটিও আটকে দিন। না হয় বাংলাদেশের সম্মিলিত দেশপ্রেমিক শক্তি ও বঙ্গবন্ধুর ধার্মিক পেট্রিয়টিক আদর্শের অনুসারীরা এসব কুকীর্তি প্রতিহত করবে ইনশাআল্লাহ।’ নদভী বলেন, ‘বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও বাংলাদেশে এই সিনেমা বন্ধ করতে হবে।’

ছবিটির কিছু চরিত্রের উল্লেখ করে তিনি বলেন, ‘ছবিটিতে দেখানো হয়েছে যে, বাংলাদেশ ভরে গেছে সশস্ত্র মৌলবাদী যোদ্ধায়। ইসলামি ঐতিহ্য, স্থাপত্য, সুন্নতি পোশাক, পাগড়ি, দাড়ি, টুপি পরিহিত এসব অভিনেতা দেশে সন্ত্রাস করছে। আর ভালো মানুষেরা ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশ রক্ষা করছে। ৯০ ভাগ মুসলমানকে সন্ত্রাসী দেখিয়ে, তাদের নবীর সুন্নত, ধর্মীয় নিদর্শন, প্রতীক ও নেতৃবৃন্দের অবমাননা করে বাংলাদেশকে রক্ষা করছে। যা নিতান্তই বাংলাদেশের প্রতি এক বিষোদগার।’

এই কাজের তীব্র সমালোচনা করে ছবিটিকে ‘শোবিজ অঙ্গনে ভারতের বোমা’ উল্লেà¦