বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুলিশের লাঠিচার্জে ৩০ শিক্ষার্থী আহত, দারুল আরকামের চার দফা দাবি উচ্চস্বরে গানের প্রতিবাদ প্রতিবাদ, পুলিশের লাঠিচার্জে দারুল আরকামের ৩০ শিক্ষার্থী আহত শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার পেলেন জুবায়ের রশীদ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে আবদুল এল-সাইদ ইমাম-মুয়াজ্জিনদের ভাতায় ভাগ বসালেন জামায়াত নেতারা! সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের

নারী মানবাধিকারকর্মী লুজাইনকে কারাদণ্ড দিয়েছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের একটি আদালত  নারী মানবাধিকার কর্মী লুজাইন আল-হাছলুলকে পাঁচ বছর আট মাসের কারাদণ্ড দিয়েছেন। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

রয়টার্স সৌদির স্থানীয় এক সংবাদ মাধ্যম সূত্রে জানায়, আন্তর্জাতিক মহল এ রায়ের নিন্দা জানিয়েছে। ৩১ বছর বয়সী হাছলুলকে ২০১৮ সাল থেকে গ্রেপ্তার করে রেখেছে সৌদি প্রশাসন।

স্থানীয় প্রচার মাধ্যম জানিয়েছে, হাথলুলের বিরুদ্ধে সৌদি রাজনৈতিক ব্যবস্থা রদবদল এবং জাতীয় নিরাপত্তার ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমগলো বলছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পর্কের জন্য এটি একটি প্রাথমিক চ্যালেঞ্জ। ইতোমধ্যে বাইডেন রিয়াদের মানবাধিকার রেকর্ড নিয়ে সমালোচনা করেছেন।

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা হাছলুলের বিরুদ্ধে আনা অভিযোগকে ভুয়া বলে অভিহিত করেছে। এছাড়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের স্থানীয় মানবাধিকার গ্রুপ ও আইন প্রণেতারা তার মুক্তির আহ্বান জানিয়েছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ