রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত

সারাবছরের প্রশিক্ষণ সূচি প্রকাশ করলো নূরানী তা’লীমুল কুরআন বোর্ড!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. এর প্রতিষ্ঠিত ও প্রবর্তিত নূরানী তালীমুল কুরআন বাের্ড বাংলাদেশ, প্রধান কার্যালয় মােহাম্মদপুরে ‘নূরানী মুআল্লিম’ সারাবছরের প্রশিক্ষণ সময়সূচি প্রকাশ করেছে।

এক বিজ্ঞপ্তিতে বোর্ডটি জানিয়েছে, বোর্ডের আরবী প্রশিক্ষণ আগামী ৫ জানুয়ারী হতে ২মাস, ৩ ফেব্রুয়ারী হতে ২মাস, ১ মার্চ হতে ২মাস, ২৮ মার্চ হতে ২মাস, ১২ এপ্রিল হতে ২মাস। ২৫ মে হতে ২মাস, ২৪ জুন হতে ২মাস, ২৭ জুলাই হতে ২মাস, ২২ আগষ্ট হতে ২মাস, ২২ সেপ্টেম্বর হতে ২মাস, ৬ নভেম্বর হতে ২মাস পর্যন্ত চলবে।

তবে আগামী ১০ জানুয়ারী শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. এর নিজ জন্মভূমি গ্রামের বাড়ী বেলায়েতনগর, চাঁদপুরেও একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

No description available.

এদিকে বোর্ডের বাংলা, অংক, ইংরেজী প্রশিক্ষণ আগামী ১ জুন হতে ১মাস পর্যন্ত চলবে। আর কুরআন মাজীদের স্পেশাল কোর্স ২২ অক্টোবর থেকে এক সপ্তাহ পর্যন্ত চলবে। এছাড়া ২০২২ সনের ১ম ব্যাচ ৫ জানুয়ারী শুরু হবে বলে বোর্ডটি জানিয়েছে।

আরবী প্রশিক্ষণের জন্য ভর্তি ফি ৮০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বাংলা ও ইংরেজী প্রশিক্ষণের জন্য ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৫০০ টাকা। প্রশিক্ষণকালীন সময়ে প্রশিক্ষণার্থীদের থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি থাকবে।

ভর্তির জন্য যেসব বিষয় লক্ষ রাখতে হবে: স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পূর্ণ কুরআন মাজীদ সহীহ্-শুদ্ধভাবে তিলাওয়াতে সক্ষম হতে হবে। মােবাইল ব্যবহার সম্পূর্ণ নিষেধ থাকবে। আইডি কার্ড অথবা জন্ম-নিবন্ধন কপি সাথে আনতে হবে। প্রশিক্ষণ চলাকালীন ছুটি নেওয়া যাবে না। বিছানাপত্রসহ ১দিন পূর্বে প্রশিক্ষণ কেন্দ্রে হাজির হতে হবে।

নূরানী তা'লীমুল কুরআন বাের্ড বাংলাদেশ বোর্ডে যাতায়াতের ঠিকানা: ঢাকার যে কোন প্রান্ত থেকে শ্যামলী অথবা মােহাম্মদপুর বাসষ্ট্যান্ড নেমে শিয়া মসজিদ মােড় ২৪/বি, ব্লক-সি, রিং রােড, আদাবর মােহাম্মদপুর, ঢাকা-১২০৭। মোবাইল নাম্বার,  ০১৭৩৩-৭১৫৬৭৮, ০১৭৬৫-৪৫৫৬৩৬।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ