শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর নিবেদিতা শিশু হাসপাতালের পরিচালক ডা. এস এম আনোয়ারুল করিমের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিবেদিতা শিশু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা খাজা আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১২ই ডিসেম্বর ডা. আনোয়ারুল করিমের কোভিড-১৯ ধরা পড়ে। এরপর থেকে তিনি আজগর আলী হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল।

‘কোভিড-১৯ ধরা পড়ার পরই স্যারকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ মারা গেলেন। আমরা ধারণা করছি, রোগী দেখতে গিয়েই কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তিনি এখানে অফিস করতেন আর বাসার পাশের একটা চেম্বারেও রোগী দেখতেন।’

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র হিসাবে, এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২২ জন চিকিৎসক। আক্রান্ত হয়েছেন ২৮৮৫ জন চিকিৎসক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ