বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫)

ইসরায়েলি হামলা বন্ধ করার জন্য জাতিসংঘের প্রতি দামেস্কের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে অব্যাহত ইসরায়েলি হামলাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তার পুনরাবৃত্তি রোধ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।

শুক্রবার জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো পৃথক এক চিঠিতে এ আহ্বান জানানো হয়।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, ইহুদিবাদী ইসরায়েল শুক্রবার ভোরে লেবাননের আকাশসীমা ব্যবহার করে সিরিয়ার পশ্চিমাঞ্চলয় হামা প্রদেশের মাসইয়াফ এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

চিঠিতে এই হামলাকে ১৯৭৪ সালে পাস হওয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৩৫০ নম্বর প্রস্তাবের সম্পূর্ণ লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, আমেরিকার ‘অবাধ’ সমর্থন ছাড়া ইসরায়েলের পক্ষে এমন নির্লজ্জ হামলা চালানো সম্ভব হতো না। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তেল আবিবের প্রতি আমেরিকাসহ নিরাপত্তা পরিষদের আরও কিছু সদস্যদশের এই সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ