শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

করোনা: ঢাকা বিভাগেই মারা গেছে চার হাজারের বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৯৮ জনে। এর মধ্যে শুধুমাত্র ঢাকা বিভাগেই মারা গেছেন চার হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী।

শুক্রবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের মধ্যে সর্বোচ্চ স্থানে আছে ঢাকা বিভাগ। আর সর্বনিম্ন স্থানে আছে ময়মনসিংহ বিভাগে।

পরিসংখ্যান অনুযায়ী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ চার হাজারের বেশি রোগীর মৃত্যু হয়েছে। আর সর্বনিম্ন মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে দু’শর কম।

বিভাগ অনুযায়ী মৃত্যু ও শতাংশের হিসেবে দেখা গেছে- দেশের আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগে চার হাজার ৪৪ জন (৫৪ দশমিক ৬৬ শতাংশ), চট্টগ্রাম বিভাগে এক হাজার ৩৭৯ জন (১৮ দশমিক ৬৪ শতাংশ), রাজশাহী বিভাগে ৪৩১ জন (পাঁচ দশমিক ৮৩ শতাংশ), খুলনা বিভাগে ৫২২ জন (সাত দশমিক শূন্য ৬ শতাংশ), বরিশাল বিভাগে ২৩৬ জন (তিন দশমিক ১৯ শতাংশ), সিলেট বিভাগে ২৯০ জন (তিন দশমিক ৯২ শতাংশ), রংপুর বিভাগে ৩৩৩ জন (চার দশমিক ৫০ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১৬৩ জন (দুই দশমিক ২০ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় মোট মৃত ২০ জনের মধ্যে ঢাকায় ১২ জন, চট্টগ্রামে তিনজন, খুলনায় দুইজন, রংপুরে দুইজন এবং ময়মনসিংহের একজন রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ