সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

করোনা শনাক্ত ১২৩৪, মৃত্যুর মিছিলে আরো ১৯ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৩৭৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬ হাজার ১০২ জন।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৩৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬ হাজার ১০২ জন। গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ৩৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৪৬ হাজার ৬৯০ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৭ কোটি ৯১ লাখ ৩৪ হাজার ৮১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৭ লাখ ৩৯ হাজার ১৯৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ৫ কোটি ৫৭ লাখ ৩০ হাজার ৩৪৭ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৩৭৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬ হাজার ১০২ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ