শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

আব্দুল্লাহ ইবনে মুবারক রহ. এর কিতাবুল জুহদের বাংলা অনুবাদ এখন বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান
সাব এডিটর>

এই দুনিয়া ওয়েটিং রুম। আমরা দুনিয়ায় এসেছি সামান্য সময়ের জন্য। মৃত্যুর পর আমাদের পরবর্তি জীবন শুরু। দুনিয়ায় আল্লাহর দেয়া বিধান মেনে চললে আমাদের জন্য রয়েছে পরম সুখের জান্নাত। অন্যথায় আমাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের কঠিন শাস্তি।

তবে কীসের আশায় এই দুনিয়ার পেছনে লেগে গেলাম? কেন দুনিয়াবি চাকচিক্যের মােহে পড়ে মঞ্জিলের কথা ভুলে গেলাম? কেন পরপারের পাথেয় অর্জন করে দুনিয়ার পেছনে দিবানিশি ছুটে চললাম? এখনও কি বােঝার সময় হয়নি? পাথেয় সংগ্রহ করার দিকে মনােযােগ দেয়ার সময় কি এখনও হয়নি?

আসুন, মঞ্জিলে পৌঁছার প্রস্তুতি নেই। নিশ্বাস ফুরােবার আগেই সফরের পাথেয় জোগাড় করি। আপনার সফরের পাথেয় অর্জনে সঠিক দিক-নির্দেশনা দেয়ার জন্যে মাকতাবাতুল বায়ান নিয়ে আসছে হজরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহ. এর ‘কিতাবুল জুহদ’ এর বাংলা অনুবাদ “মুমিনের পাথেয়”। আজ থেকে প্রায় ১৩০০ বছর পূর্বে ইমাম ইবনুল মুবারক রহ. রচিত এই মহামূল্যবান বইটি হতে পারে আপনার জন্যে সর্বোত্তম সহায়ক।

বইটি চার অধ্যায়ে সাজানো হয়েছে। বইটির শুরুতেই রয়েছে মূল লেখক ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রহ. এর সংক্ষিপ্ত জীবনী। সংক্ষিপ্ত জীবনী পড়ে ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রহ. সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে পাঠক। বইটির প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে পাঠককে।

এক নজরে বই

বই: মুমিনের পাথেয়
লেখক: ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারাক রহ.
ভাষান্তর: আবদুস সাত্তার আইনী
প্রকাশক: মাকতাবাতুল বায়ান
পৃষ্ঠা: ৫০৪
মুদ্রিত মূল্য: ৭৩০
রকমারি মূল্য: ৫৮৪
রকমারি থেকে কিনতে: https://www.rokomari.com/book/202587/

এএ/মোস্তফা ওয়াদুদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ