রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ শেষে মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ দীনের আলো ছড়াচ্ছে মুফতি শহীদুল্লাহর কীর্তি ফেনীর জামিয়া রশিদিয়া উচ্চ আদালতে জমিয়তে উলামায়ে হিন্দের বড় জয় শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীরকে (রহ.) মরণোত্তর সম্মাননা ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ইলমী সেমিনার’, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম সোমবার চট্টগ্রামে দাওয়াহ কনফারেন্সে প্রধান অতিথি আল্লামা সাজ্জাদ নোমানী আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই : মুজতবা খামেনি ২৯ জুলাই ইতমিনান বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার

‘বঙ্গবন্ধুর ভাষণ ও লেখায় আলেমদের প্রতি কটাক্ষ ছিল না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
স্পেশাল করেসপন্ডেন্ট>

কাতারে বিজয় দিবস উদযাপন উপলক্ষে দেশটির রাজধানী দোহার ম্যাজিস্ট্রি হোটেলে আলোচনা সভার আয়োজন করে কাতার আওয়ামী লীগের একাংশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাতার আওয়ামী লীগের (একাংশ) সভাপতি শফিকুল ইসলাম প্রধান।

কাতার ধর্মমন্ত্রণালয় থেকে নিযুক্ত একমাত্র বাংলাদেশী আরবী ভাষা প্রশিক্ষক হিসেবে মাওলানা ইউসুফ নূরকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। ক্বারী হাফেজ নূর মুহাম্মদসহ বেশ কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

আওয়ামী লীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম মাওলানা ইউসুফ নূর বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হক উভয় ছিলেন আলেম। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ।গুরুত্বপূর্ণ নেতা ছিলেন মাওলানা শামসুল হুদা পাঁচবাগী।

‘এমনকি মাওলানা শামসুল হক ফরিদপুরী যে কোটটি শেখ সাহেবকে পড়িয়ে দিয়েছিলেন, সেটাই আজকের সুপরিচিত মুজিবকোর্ট। বঙ্গবন্ধুর কোন ভাষন ও লেখায় আলেমদের প্রতি কোন ক্ষোভ ও কটাক্ষ আমরা পাইনি। মাননীয় প্রধানমন্ত্রী কওমি সনদের স্বীকৃতি প্রদান করে উলামা মাশাইখদের কাছে টেনে নিয়েছেন। তাই আলেমদের ব্যাপারে আওয়ামী নেতাকর্মীদের কটাক্ষপূর্ণ মন্তব্য একটি আত্মঘাতী প্রবণতা ছাড়া কিছু নয়।’

কওমি মাদ্রাসার অবদান সম্পর্কে তিনি বলেন, কাতারে হাজারের কাছাকাছি ইমাম ও কুরআন প্রশিক্ষক কওমি ছাত্র। আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারী বিজয়ীরা অধিকাংশই কওমি পড়ুয়া। তাই কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিষোদগার মানে জাতীয় গৌরবের অবমাননা। এতে সন্দেহ নেই।

তিনি বলেন, এসব বন্ধ করতে হবে।আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের প্রকৃত ইতিহাস পড়ার ও তা জাতির সামনে তুলে ধরার আহবান জানিয়ে আক্রোশমূলক বক্তব্য পরিহার করার অনুরোধ থাকলো আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ