শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আফগানিস্তানের কাবুলে বোমা বিস্ফোরনে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়ির সঙ্গে আটকে রাখা ম্যাগনেটিক বোমা বিস্ফোরনে চারজন চিকিৎসকসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। চিকিৎসকরা সেসময় গাড়িতে চড়ে কাবুলের উপকণ্ঠে পুল –ই- চারখি কারাগারে যাচ্ছিলেন।

ওই কারাগারে কয়েকশ তালেবান বন্দিকে রাখা হয়েছে। এ হামলায় নিহত পঞ্চম ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। বিস্ফোরণে আরো কম পক্ষে দু’জন আহত হয়েছে। বিস্ফোরণের কারণে কাছাকাছি কয়েকটি বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়। হামলার দায় অবশ্য কেউ স্বীকার করেনি।

এর আগে সোমবার গজনিতে আফগান সাংবাদিক রহমতুল্লাহ নেকজাদকে গুলি করে হত্যা করা হয়। তার আগের দিন কাবুলে গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন কম পক্ষে ১৫ জন। নিহতদের মধ্যে ছিলেন একজন রাজনীতিবিদ খান মোহাম্মদ ওয়ার্দাকও।

-কেএল