বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

রামগড় আজিজুল উলুম মাদরাসার মজলিশে আমেলার বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. আবদুল হান্নান মানছুর
রামগড় (খাগড়াছড়ি) থেকে>

উত্তর ফটিকছড়ির প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পুরান রামগড় ইসলামিয়া আজিজুল উলুম (কাজীবাড়ী) মাদরাসায় মজলিশে আমেলার জরুরি বৈঠক শনিবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে মাদরাসার মুতাওয়াল্লি ও মজলিশে আমেলার প্রধান মাওলানা কাজি করিমুল হক বৈঠকে লিখিত সিদ্ধান্তবলী পাঠ করে শুনান।

তিনি বলেন, মাদ্রাসাটি বর্তমান মুহতামিম মাওলানা শায়খ মিজানুর রহমান বছরের প্রায় বেশির ভাগ সময় প্রবাসে কাটান। দীর্ঘ কয়েকবছর ধরে মাওলানা ওবায়দুল হক নায়েবে মুহতামিম হয়েও ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্ব পালন করছেন। তাই বৈঠকে সকলের সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা ওবায়দুল হককে মাদরাসার মুহতামিম, মাওলানা শায়খ মিজানুর রহমানকে ছদরে মুহতামিম ও মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা কারী ওয়ালি উল্লাহকে মুঈনে মুহতামিম ঘোষণা করছি।

এ সময় নবনিযুক্ত মুহতামিম মাওলানা ওবায়দুল হক তার শারীরিক অসুস্থতা জনিত কারনে তার উপর দীর্ঘদিনের প্রাধান কোষাধ্যক্ষে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবুল বশর (কাতেব সাহেব হুজুর) কে কোষাধ্যক্ষে দায়িত্বে মনোনীত করেন।

বৈঠকে মজলিশে আমেলার ৭ সদস্য উপস্থিত ছিলেন, মাওলানা কাজী করিমুল হক, মাওলানা ওবায়দুল হক চৌধুরী, মাওলানা কারী ওয়ালি উল্লাহ, মাওলানা কাজী হারুন, মাওলানা কাজী আহমদ দিদার, মাওলানা আবুল বশর, মাওলানা মুফতি মিজান সিরাজ ফেনবী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ