বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

করোনা সংক্রমণ রোধে সিডনির বিভিন্ন এলাকায় লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনির বিভিন্ন এলাকায় নতুন করে করোনা ভাইরাস ছড়ানোয় কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ক্রিসমাসের সময় করোনা সংক্রমণ প্রতিরোধে এ উদ্যোগ যথেষ্ট বলে মনে করছেন দেশটির কর্মকর্তারা।

শনিবার (১৯ ডিসেম্বর) থেকে সিডনির বিভিন্ন এলাকায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে।

সিডনির উত্তরাঞ্চলে সৈকত এলাকার নর্দান বিচে করোনার সংক্রমণ সংখ্যা ৩৮ হওয়ায় বাসিন্দাদের শনিবার বিকেল থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে।

নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান বলেছেন, এই বিধিনিষেধ আরোপ করার ফলে ভাইরাসের তীব্র সংক্রমণ ঠেকাতে আমরা যথেষ্ট সময় পাবো। এর ফলে ক্রিসমাস ও নতুন বছরের এ সময়ে আমরা শিথিল থাকতে পারবো। শহরটির কয়েকটি এলাকার লোকদের শনিবার বিকেল থেকে ঘরে অবস্থান করতে হবে। বিচ, পাব ও হোটেলসমূহ বন্ধ থাকবে।

এদিকে, রাজ্য সরকার সব বাসিন্দাদের জনস্মুখে মাস্ক ব্যবহার করার অনুরোধ করা হয়েছে। এছাড়ও রাজ্য জুড়ে ‘উচ্চ সতর্কতা’ জারি করা হয়েছে। ফলে নিউ সাউথ ওয়েলসের বাসিন্দাদের এখন দেশের ভেতর অন্য রাজ্য ভ্রমণে বাধার মুখে পড়তে হবে।

করোনা ভাইরাস সংক্রমণের নতুন এই ‘ক্লাস্টার’ পুরো অস্ট্রেলিয়ার জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়ে। নাহলে দেশটি বেশ সফলভাবেই সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলেছে বলা যায়।

সিডনির নর্দান বিচেস অঞ্চলের প্রায় আড়াই লাখ বাসিন্দাকে আগামী বুধবার পর্যন্ত বাড়ির ভেতর অবস্থান করতে এবং যদি তাদের শরীরে কোভিড-১৯ এর সামান্যতম উপসর্গও দেখা দেয় তবে দ্রুত পরীক্ষা করতে বলা হয়েছে। রাজ্যের বাকি বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও গণপরিবহন, সুপারমার্কেট বা গির্জায় মাস্ক পরতে বলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ